Web Analytics

বাংলাদেশের সড়ক, রেল ও নৌপরিবহন খাতের উন্নয়নে সহযোগিতা সম্প্রসারণ নিয়ে ইসলামিক উন্নয়ন ব্যাংক গ্রুপের সঙ্গে আলোচনা হয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে আইএসডিবি চেয়ারম্যান ড. মোহাম্মদ আল জাসেরের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাতে এ আলোচনা হয়।

মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করতে উন্নত, নিরাপদ ও টেকসই যোগাযোগ অবকাঠামোকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। সড়ক, রেল ও নৌপথের সমন্বিত উন্নয়নের মাধ্যমে অভ্যন্তরীণ যোগাযোগ শক্তিশালী করার পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক সংযোগ বাড়ানোর কাজ চলছে। ক্রমবর্ধমান চাহিদা পূরণ, যানজট কমানো, পরিবহন দক্ষতা বাড়ানো এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে নতুন প্রকল্পের সঙ্গে বিদ্যমান অবকাঠামোর আধুনিক ব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণ ও প্রযুক্তি ব্যবহারের প্রয়োজনীয়তার কথাও তিনি বলেন।

ড. মোহাম্মদ আল জাসের বাংলাদেশের উন্নয়ন ও অবকাঠামোগত অগ্রগতির প্রশংসা করেন। তিনি বলেন, অগ্রাধিকার ও প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্য রেখে ভবিষ্যৎ প্রকল্পে সহযোগিতার সুযোগ নিয়ে আইএসডিবি ইতিবাচকভাবে কাজ করতে আগ্রহী। উভয়পক্ষ সহযোগিতা বৃদ্ধিতে একমত হয়ে বৈঠকের ফলাফলে সন্তোষ প্রকাশ করেছে।

04 Sep 26 1NOJOR.COM

সড়ক, রেল ও নৌপথে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-আইএসডিবির আলোচনা

নিউজ সোর্স

সড়ক-রেল-নৌপথে আসছে নতুন বিনিয়োগ সহযোগিতা

বাংলাদেশের যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে সহযোগিতা আরো জোরদার করতে আগ্রহ প্রকাশ করেছে ইসলামিক উন্নয়ন ব্যাংক (আইএসডিবি)। দেশের সড়ক, রেল ও নৌপরিবহন খাতের উন্নয়নে পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করে ভবিষ্যতে একসঙ্গে কাজ করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।