Web Analytics

বাংলাদেশের সড়ক, রেল ও নৌপরিবহন খাতের উন্নয়নে সহযোগিতা সম্প্রসারণ নিয়ে ইসলামিক উন্নয়ন ব্যাংক গ্রুপের সঙ্গে আলোচনা হয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে আইএসডিবি চেয়ারম্যান ড. মোহাম্মদ আল জাসেরের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাতে এ আলোচনা হয়।

মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করতে উন্নত, নিরাপদ ও টেকসই যোগাযোগ অবকাঠামোকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। সড়ক, রেল ও নৌপথের সমন্বিত উন্নয়নের মাধ্যমে অভ্যন্তরীণ যোগাযোগ শক্তিশালী করার পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক সংযোগ বাড়ানোর কাজ চলছে। ক্রমবর্ধমান চাহিদা পূরণ, যানজট কমানো, পরিবহন দক্ষতা বাড়ানো এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে নতুন প্রকল্পের সঙ্গে বিদ্যমান অবকাঠামোর আধুনিক ব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণ ও প্রযুক্তি ব্যবহারের প্রয়োজনীয়তার কথাও তিনি বলেন।

ড. মোহাম্মদ আল জাসের বাংলাদেশের উন্নয়ন ও অবকাঠামোগত অগ্রগতির প্রশংসা করেন। তিনি বলেন, অগ্রাধিকার ও প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্য রেখে ভবিষ্যৎ প্রকল্পে সহযোগিতার সুযোগ নিয়ে আইএসডিবি ইতিবাচকভাবে কাজ করতে আগ্রহী। উভয়পক্ষ সহযোগিতা বৃদ্ধিতে একমত হয়ে বৈঠকের ফলাফলে সন্তোষ প্রকাশ করেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।