Web Analytics

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। সকাল ৯টায় দূতাবাস প্রাঙ্গণে নানা আয়োজনের মধ্যে দিয়ে দিবসটি উদযাপন করা হয়। রাষ্ট্রদূত মো. রইস হাসান সরওয়ার দূতাবাসের কর্মকর্তা, কর্মচারী ও বাংলাদেশ কমিউনিটির নেতাদের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন করেন। প্রধান উপদেষ্টার বার্তাও পড়ে শুনানো হয়। অনুষ্ঠানে কবিতা, নৃত্য ও সাংস্কৃতিক উৎসব হয়। রইস হাসান সরওয়ার বলেন, ‘অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের এ মাতৃভাষা বাংলা। অন্যদেশের মানুষ ও তাদের ভাষার প্রতি আমাদের সম্মান করতে হবে। তবেই আমাদের বাংলা ভাষার মান ও সম্মান আরও বৃদ্ধি পাবে।’

23 Feb 25 1NOJOR.COM

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

নিউজ সোর্স

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

যথাযোগ্য মর্যাদায় বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দেশটির স্থানীয় সময় শুক্রবার সকাল ৯টায় বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে নানা আয়োজনের মধ্যে দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।