Web Analytics

নির্বাচন কমিশন (ইসি) বগুড়া-৬ উপনির্বাচন এবং প্রার্থীর মৃত্যুর কারণে স্থগিত থাকা শেরপুর-৩ আসনের সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। ঘোষিত তফসিল অনুযায়ী, দুটি আসনে আগামী ৯ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তফসিল ঘোষণা করেন।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২ মার্চ, বাছাই ৫ মার্চ এবং প্রত্যাহারের শেষ সময় ১৪ মার্চ নির্ধারণ করা হয়েছে। ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হওয়ায় শেরপুর-৩ আসনে আর গণভোটের প্রয়োজন নেই। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দুটি আসনে নির্বাচিত হয়ে বগুড়া-৬ আসন ছেড়ে দেওয়ায় সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

গত ৩ ফেব্রুয়ারি কিডনিজনিত রোগে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত হয়েছিল। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, বৈধ প্রার্থীদের নতুন করে মনোনয়নপত্র জমা দিতে হবে না।

24 Feb 26 1NOJOR.COM

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ৯ এপ্রিল ভোটের তারিখ ঘোষণা করেছে ইসি

নিউজ সোর্স

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের তফসিল ঘোষণা | আমার দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৬: ৩৮
আমার দেশ অনলাইন
প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনের উপনির্বাচন এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মৃত্যুর কারণে স্থগিত থাকা শেরপুর-৩ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তফসিল ঘোষণা কর

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।