Web Analytics

নির্বাচন কমিশন (ইসি) বগুড়া-৬ উপনির্বাচন এবং প্রার্থীর মৃত্যুর কারণে স্থগিত থাকা শেরপুর-৩ আসনের সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। ঘোষিত তফসিল অনুযায়ী, দুটি আসনে আগামী ৯ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তফসিল ঘোষণা করেন।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২ মার্চ, বাছাই ৫ মার্চ এবং প্রত্যাহারের শেষ সময় ১৪ মার্চ নির্ধারণ করা হয়েছে। ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হওয়ায় শেরপুর-৩ আসনে আর গণভোটের প্রয়োজন নেই। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দুটি আসনে নির্বাচিত হয়ে বগুড়া-৬ আসন ছেড়ে দেওয়ায় সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

গত ৩ ফেব্রুয়ারি কিডনিজনিত রোগে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত হয়েছিল। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, বৈধ প্রার্থীদের নতুন করে মনোনয়নপত্র জমা দিতে হবে না।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।