আরেক প্রার্থী সরে দাঁড়ালেন সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে আরেক প্রার্থী সরে দাঁড়ালেন। বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করা আব্দুল্লাহ ইবনে হানিফ আরিয়ান শনিবার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে প্রার্থীতা থেকে সরে যাওয়ার ঘোষণা দেন।