Web Analytics

ডাকসু নির্বাচনে সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করা আব্দুল্লাহ ইবনে হানিফ আরিয়ান শনিবার প্রার্থীতা থেকে সরে যাওয়ার ঘোষণা দেন। তিনি জানান, শারীরিক অসুস্থতা, পড়াশোনার চাপ ও ব্যক্তিগত ব্যস্ততার কারণে নির্বাচনী প্রচারণা চালানো তার পক্ষে সম্ভব হচ্ছে না। একই সঙ্গে তিনি একই পদের প্রার্থী ও নিজের বিভাগের বন্ধু আহাদ বিন ইসলাম শোয়েবকে নৈতিক সমর্থন জানান। আরও উল্লেখ করেন, সম্প্রতি ঢাবির আইটি সোসাইটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। ক্লাব কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য কিছু করার সুযোগ রয়েছে বলেই তিনি এটিকে ডাকসুর চেয়ে বেশি কার্যকর মনে করছেন। রাজনীতির ভাঙাগড়ার দ্বন্দ্ব থেকে দূরে থেকে ক্লাব ও ব্যক্তিগত উদ্যোগকে প্রাধান্য দিতে চান।

Card image

Related Rumors

logo
No data found yet!