Web Analytics

ভারত-নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের কাঠুয়া জেলায় সহকর্মীর গুলিতে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর (সিআইএসএফ) চার সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় বাসোহলি এলাকার মাশকা গ্রামে সেবা বিদ্যুৎ প্রকল্পে এ ঘটনা ঘটে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সহকর্মীদের মধ্যে বাগবিতণ্ডার পর এক সদস্য গুলি চালান।

নিহতদের মধ্যে রয়েছেন সিআইএসএফের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট অঙ্কিত কুমার পান্ডে, সাব-ইন্সপেক্টর লক্ষ্মণ সিং, কনস্টেবল রফিক আহমেদ এবং কনস্টেবল সন্দীপ কুমার। অভিযুক্ত হেড কনস্টেবল অবধেশ কুমার সিং। বাহিনীর সদস্যদের ভাষ্য অনুযায়ী, কথা-কাটাকাটির পর তিনি একটি অফিসকক্ষে ঢুকে নিজের জন্য বরাদ্দ থাকা একে-৪৭ রাইফেল দিয়ে সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালান।

গুরুতর আহত চার সদস্যকে পার্শ্ববর্তী হিমাচল প্রদেশের একটি এনএইচপিসি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন। স্থানীয় পুলিশ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলেন। অস্ত্রসহ অবধেশ কুমার সিংকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার কারণ জানতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে।

30 Sep 26 1NOJOR.COM

কাঠুয়ায় সহকর্মীর গুলিতে সিআইএসএফের চার সদস্য নিহত

নিউজ সোর্স

ভারতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্যকে গুলি করে হত্যা

ভারত-নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের কাঠুয়া জেলায় সহকর্মীদের সঙ্গে বাগবিতণ্ডার জেরে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর (সিআইএসএফ) এক সদস্যের গুলিতে চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তাও রয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে ভা

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।