শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির
বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অক্টোবর মাসের বেতন-ভাতার বিল জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
নির্দেশনা অনুযায়ী, আগামী ২০ অক্টোবরের মধ্যে ২০২৬ সালের অক্টোবর মাসের এমপিও বিল সাবমিট করতে হবে।