Web Analytics

বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ২০২৬ সালের অক্টোবর মাসের বেতন-ভাতার বিল জমার সময়সীমা ২০ অক্টোবর নির্ধারণ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। বৃহস্পতিবার মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. খান মাইনুদ্দিন আল মাহমুদ সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বেতন-ভাতার অর্থ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটি পদ্ধতিতে পাঠানোর জন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানকে ইএমআইএস সিস্টেমের এমপিও-ইএফটি মডিউলে লগইন করে বিল জমা দিতে হবে। এ জন্য প্রতিষ্ঠানের এমপিও-সংক্রান্ত কাজে ব্যবহৃত আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করতে হবে।

মাউশি জানিয়েছে, ইএফটির জন্য প্রতিষ্ঠানপ্রধানের দাখিল করা তথ্যই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে। ভুল তথ্যের কারণে অর্থ না পাঠানো হলে বা অতিরিক্ত অর্থ পাঠানো হলে দায় প্রতিষ্ঠানপ্রধানের। অসাবধানতাবশত ভুল তথ্য বা অন্য কারণে অতিরিক্ত অর্থ পেলে তা ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দিতে হবে এবং চালানের কপি প্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।