Web Analytics

ওয়াকফ বিলের আলোচনায় অংশ নিয়ে বিলের কপি ছিঁড়ে ফেলেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তিহাদুল মুসলিমীনের সংসদ সদস্য আসাদউদ্দিন ওয়াইসি। বিলের আওতায় দুজন অমুসলিম সদস্যকে ওয়াকফ বোর্ডে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে, যা বিরোধীরা কঠোরভাবে প্রতিবাদ করেছে। ভারতে মুসলমানদের দান করা ওয়াকফ সম্পত্তি— ৩৮ লাখ একর জমির ওপর সরকারের নিয়ন্ত্রণ নিচ্ছে। ওয়াইসি বলেন, সরকার যে আইন তৈরি করছে তা সংবিধানের ২৬ নম্বর অনুচ্ছেদের লঙ্ঘন করা হয়েছে। বিজেপি দেশে সংঘাত তৈরি করতে চাইছে। আগামীকাল কালেক্টর এবং ডিএম বলবেন যে এটি সরকারি সম্পত্তি এবং সেখানে পোস্টার সাঁটাবেন। মসজিদগুলো বন্ধ করে দেওয়া হবে। তার দাবি, এই বিল পাস হলে, দেশের প্রাচীন মন্দিরগুলো সুরক্ষিত হবে, কিন্তু মসজিদগুলো নয়। এই বিল মুসলিমদের দারিদ্র্য দূর করবে না।

04 Apr 25 1NOJOR.COM

বিতর্কিত ওয়াকফ বিল পাস, সংসদে বিলের কপি ছিঁড়ে ওয়াইসি বললেন এই বিল অসাংবিধানিক

নিউজ সোর্স

বিতর্কিত ওয়াকফ বিল পাস, সংসদে বিলের কপি ছিঁড়ে ওয়াইসি বললেন এই বিল অসাংবিধানিক

ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষে একটি বিতর্কিত বিল পাস হয়েছে, যা মুসলিমদের দান করা সম্পত্তি ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে চায়। ওয়াকফ (সংশোধনী) বিল, ২০২৪ নামে বিলটি বুধবার রাতে তীব্র বিতর্কের পরও পাস হয়। সেই বিলের আলোচনায় অংশ নিয়ে বিলের কপি ছিঁড়ে ফেললেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তিহাদুল মুসলিমীনের (এআইএমআইএম) সংসদ সদস্য আসাদউদ্দিন ওয়াইসি।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।