Web Analytics

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা একটি নির্ভুল ড্রোন অভিযানের মাধ্যমে কুয়েতে মোতায়েন থাকা যুক্তরাষ্ট্রের হিমার্স ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করেছে। ইরানের আধা-সরকারি ফার্স নিউজ সংস্থায় প্রকাশিত বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও লঞ্চ পড, যা ইরানের দিকে হামলার জন্য প্রস্তুত ছিল, সেগুলো ধ্বংস করা হয়েছে। বিবৃতিতে আরও দাবি করা হয়, এ হামলায় তিনজন মার্কিন কর্মকর্তা নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন।

আইআরজিসি জানায়, ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ সামরিক অভিযানের সময় ইরানের দক্ষিণ উপকূলে হামলায় যুক্তরাষ্ট্র স্বল্প-পাল্লার হিমার্স ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। তবে ইরানের এসব দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র বা কুয়েতের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে কুয়েত জানিয়েছিল, দেশটির উত্তরাঞ্চলের তিনটি সীমান্ত চৌকি ও কুয়েত অয়েল কোম্পানির একটি অফশোর ড্রিলিং প্ল্যাটফর্মে হামলা হয়েছে, যাতে অবকাঠামোর ক্ষতি ও একজন কর্মী আহত হন। তবে কুয়েত এসব হামলার জন্য কোনো পক্ষকে দায়ী করেনি।

13 Jul 26 1NOJOR.COM

ইরানের দাবি, কুয়েতে মার্কিন হিমার্স ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস

নিউজ সোর্স

কুয়েতে মার্কিন হিমার্স ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংসের দাবি ইরানের | আমার দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ০৪: ২৫
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা একটি ‘নির্ভুল ড্রোন অভিযানের মাধ্যমে কুয়েতে মোতায়েন থাকা যুক্তরাষ্ট্রের হিমার্স ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করেছে।
দেশটির আধা-সরকারি বার

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।