ঢাকার বস্তির ভিডিও দিল্লির বলে প্রচারের বিষয়ে যা বললেন জয়সওয়াল
বাংলাদেশের রাজধানী ঢাকার বিভিন্ন দরিদ্র ও ঘনবসতিপূর্ণ এলাকার ভিডিও ধারণ করে সেগুলো ভারতের রাজধানী নয়াদিল্লির দৃশ্য বলে প্রচারের ঘটনায় উদ্বেগ জানিয়েছে ভারত। এ ধরনের কর্মকাণ্ডকে একটি দেশকে বিকৃতভাবে উপস্থাপনের চেষ্টা উল্লেখ করে এর সমালোচনা করেছে দেশটির