Web Analytics

বাংলাদেশের রাজধানী ঢাকার দরিদ্র ও ঘনবসতিপূর্ণ বিভিন্ন এলাকার ভিডিও ভারতের রাজধানী নয়াদিল্লির দৃশ্য হিসেবে প্রচারের ঘটনায় উদ্বেগ জানিয়েছে ভারত। মঙ্গলবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে কথা বলেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

এক সাংবাদিকের প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, এ ঘটনা নিয়ে প্রকাশিত সংবাদমাধ্যমের প্রতিবেদন তাদের নজরে এসেছে। কোনো দেশকে এভাবে ভুল ও বিকৃতভাবে উপস্থাপনের চেষ্টা দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন তিনি। বিদেশি নাগরিকদের মাধ্যমে ঢাকার বিভিন্ন এলাকাকে দিল্লি হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার বিষয়েও তিনি কথা বলেন।

জয়সওয়াল বলেন, মিথ্যা তথ্য ও বানোয়াট বর্ণনা তৈরির এ ধরনের প্রচেষ্টা এর সঙ্গে জড়িত ব্যক্তি এবং ভিডিও ধারণকারীদের বিশ্বাসযোগ্যতাকেই প্রশ্নবিদ্ধ করে। তিনি মনে করেন, এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদক্ষেপ নেওয়া উচিত। প্রকাশিত প্রতিবেদনগুলোর ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাবেন বলেও তিনি জানান।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।