Web Analytics

পদ স্থগিত হওয়া বিএনপি নেতা ফজলুর রহমান বলেছেন, কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেওয়া কোনো মুসলমানের কাজ হতে পারে না। ইউনূস সাহেবের আমলে এসব অপকর্ম ঘটছে। সরকারকে আমি সাবধান করছি, মানুষকে উসকানি দিয়ে ইমানদার মানুষদের ব্যবহার করে দেশে আর ধর্মীয় গৃহযুদ্ধ লাগাবেন না। তিনি বলেন, তৌহিদী জনতা হোক আর যেই হোক আর যদি মাজার ভাঙে তাহলে খবর আছে। এ দেশের ইমানদার মানুষ কিন্তু রাস্তায় নামবে বলে দিলাম। যারা এ কাজ করেছে, তারা ইসলামের শত্রু। আমি ধর্মপ্রাণ মুসলমানদের বলব, এ ধরনের জঘন্য কাজের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ এবং প্রয়োজনে প্রতিরোধ গড়ে তুলুন। ফজলু বলেন, এমন পরিস্থিতি তৈরি করবেন না যাতে রাস্তায় তৌহিদি জনতা নামতে বাধ্য হয়। সুন্নিরা রাস্তায় নামলে তাদের ঠেকানো সহজ হবে না। এ দেশের ১২ আনা মুসলমানই সুন্নি। সুন্নিরা জামায়াতে ইসলামী নয়, তারা হলো ইমানে ইসলাম। তারা শান্তিপ্রিয় কিন্তু বিশ্বাস ও আকিদা রক্ষায় আপসহীন।

07 Sep 25 1NOJOR.COM

কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেওয়া কোনো মুসলমানের কাজ হতে পারে না। সরকারকে আমি সাবধান করছি, মানুষকে উসকানি দিয়ে ইমানদার মানুষদের ব্যবহার করে দেশে আর ধর্মীয় গৃহযুদ্ধ লাগাবেন না: ফজলু

নিউজ সোর্স

দেশে ধর্মীয় গৃহযুদ্ধ লাগায়েন না: ফজলুর রহমান

পদ স্থগিত হওয়া বিএনপি নেতা ও মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেওয়া কোনো মুসলমানের কাজ হতে পারে না। ইউনূস সাহেবের আমলে এসব অপকর্ম ঘটছে। সরকারকে আমি সাবধান করছি, মানুষকে উসকানি দিয়ে ইমানদার মানুষদের ব্যবহার করে দেশে আর ধর্মীয় গৃহযুদ্ধ লাগাবেন না।