Web Analytics

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্য চারটি লংমার্চ ও ঢাকায় একটি মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মুক্তাঙ্গনে অবস্থান কর্মসূচি থেকে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এ ঘোষণা দেন।

ঘোষিত সূচি অনুযায়ী, ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম সড়কপথে লংমার্চ হবে। এরপর ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর সড়কপথে এবং ১০ অক্টোবর ঢাকা থেকে খুলনা সড়কপথে লংমার্চ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এ ছাড়া ২৪ অক্টোবর ঢাকা থেকে সিলেট রেলপথে লংমার্চ এবং ১৪ নভেম্বর ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে। ১১ দলীয় ঐক্যের নেতারা বলেছেন, জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং দেশ ও জনগণের স্বার্থে এসব কর্মসূচি সফল করতে সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ ও সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন।

07 Aug 26 1NOJOR.COM

গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় ঐক্যের পাঁচ দফা কর্মসূচি ঘোষণা

নিউজ সোর্স

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের লংমার্চ ঘোষণা | আমার দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ১৩: ২৪আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ১৪: ০২
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্য লংমার্চ কর্মসূচি ঘোষণা করেছ। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মুক্তাঙ্গনে অবস্থান কর্মসূচি থেকে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।