Web Analytics

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্য চারটি লংমার্চ ও ঢাকায় একটি মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মুক্তাঙ্গনে অবস্থান কর্মসূচি থেকে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এ ঘোষণা দেন।

ঘোষিত সূচি অনুযায়ী, ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম সড়কপথে লংমার্চ হবে। এরপর ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর সড়কপথে এবং ১০ অক্টোবর ঢাকা থেকে খুলনা সড়কপথে লংমার্চ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এ ছাড়া ২৪ অক্টোবর ঢাকা থেকে সিলেট রেলপথে লংমার্চ এবং ১৪ নভেম্বর ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে। ১১ দলীয় ঐক্যের নেতারা বলেছেন, জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং দেশ ও জনগণের স্বার্থে এসব কর্মসূচি সফল করতে সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ ও সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন।

07 Aug 26 1NOJOR.COM

গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় ঐক্যের পাঁচ দফা কর্মসূচি ঘোষণা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।