ইমরান খানের পিটিআই শাসিত প্রদেশে জরুরি অবস্থা ও গভর্নরের শাসন
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারি করেছে দেশটির সরকার। রোববার প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি কেন্দ্রীয় মন্ত্রিসভার সুপারিশ অনুমোদন করেন। এরপর এ সিদ্ধান্ত কার্যকর হয়। দেশটির সংবিধানের ২৩২ ও ২৩৪ অনুচ্ছেদ অনুযায়ী এ পদক্ষ