Web Analytics

পাকিস্তান সরকার পিটিআই শাসিত খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারি করেছে। রোববার প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি কেন্দ্রীয় মন্ত্রিসভার সুপারিশ অনুমোদন দেওয়ার পর সিদ্ধান্তটি কার্যকর হয়। পাকিস্তানের সংবিধানের ২৩২ ও ২৩৪ অনুচ্ছেদ অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি মন্ত্রিসভা বৈঠকে প্রদেশটির নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। মন্ত্রিসভার সদস্যরা সন্ত্রাসবিরোধী লড়াইয়ে প্রাদেশিক সরকারের কথিত ‘ইচ্ছাকৃত নিষ্ক্রিয়তা’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় জরুরি অবস্থা জারির জন্য প্রেসিডেন্টকে পরামর্শ দেওয়ার সিদ্ধান্ত হয়।

সংবিধানের ২৩২ অনুচ্ছেদে যুদ্ধ, বহিঃআক্রমণ বা নিয়ন্ত্রণের বাইরে থাকা অভ্যন্তরীণ অস্থিরতায় জরুরি অবস্থা জারির বিধান রয়েছে। ২৩৪ অনুচ্ছেদে প্রদেশে সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়লে গভর্নর শাসনের সুযোগ আছে। দুই মাসের মধ্যে পার্লামেন্টের যৌথ অধিবেশনে অনুমোদন প্রয়োজন, তবে এটি সর্বোচ্চ ছয় মাস বহাল থাকতে পারে। পিটিআই চেয়ারম্যান গওহর আলি খান সিদ্ধান্তটিকে অগণতান্ত্রিক বলে প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।