এবার দিল্লির রেসকোর্স মসজিদে নামাজ বন্ধ করল সরকার
খোদ ভারতের রাজধানী দিল্লিতে এবার একটি ঐতিহাসিক মসজিদে নামাজ পড়া বন্ধ করে দেওয়া হয়েছে। দীর্ঘ ১৫০ বছরের পুরোনো দিল্লির রেসকোর্স মসজিদে সাময়িকভাবে বুলডোজার চালানো স্থগিত থাকলেও, সেখানে মুসলিমদের নামাজ আদায়ের ওপর নিষেধাজ্ঞা বহাল রেখেছে দিল্লির হাইকোর্ট।