Web Analytics

দিল্লি হাইকোর্ট রাজধানীর রেসকোর্স মসজিদে নামাজ আদায়ের ওপর নিষেধাজ্ঞা বহাল রেখেছে। রেসকোর্স ক্লাব ও জয়পুর পোলো গ্রাউন্ডসংলগ্ন প্রায় ১৫০ বছরের পুরোনো এই মসজিদে আপাতত বুলডোজার অভিযান স্থগিত থাকলেও মুসল্লিরা নামাজ পড়তে পারছেন না। এলাকায় উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে নিরাপত্তার কারণ দেখিয়ে আদালত এ সিদ্ধান্ত দিয়েছে।

কেন্দ্রীয় সরকার হাইকোর্টকে জানিয়েছে, তারা এখনই মসজিদটি নিয়ে কোনো চূড়ান্ত পদক্ষেপ নিচ্ছে না। দিল্লি ওয়াকফ বোর্ড ল্যান্ড ও ডেভেলপমেন্ট অফিসে নিজেদের বক্তব্য দিতে চার সপ্তাহ সময় নিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এতে মসজিদটির জন্য চার মাসের সাময়িক অবকাশ তৈরি হয়েছে। আগামী ১৬ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি হবে এবং আদালত সরকারকে ছবিসহ বর্তমান পরিস্থিতির প্রতিবেদন দিতে বলেছে।

মসজিদ কমিটি ছবি দেখিয়ে আদালতে বলেছে, উচ্ছেদ অভিযান ইতোমধ্যে শেষ হয়েছে এবং এলাকায় কোনো উত্তেজনা নেই। কমিটির আবেদনে নামাজে বাধাকে ধর্ম পালনের সাংবিধানিক অধিকারে হস্তক্ষেপ বলা হয়। রেকর্ড অনুযায়ী, মসজিদটি ১৯৭৭ সালে দিল্লি ওয়াকফ বোর্ডের অন্তর্ভুক্ত হয় এবং ২০০৯ সালে ঐতিহাসিক স্মারক হিসেবে স্বীকৃতি পায়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।