ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিক অবরোধ, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৩২ কারখানা
বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরের সদর উপজেলার ভবানীপু্র, বাঘের বাজারের নতুন বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন শিল্পকারখানার শ্রমিকেরা। অপরদিকে মহানগরীর জরুন ও কোনাবাড়ী এলাকায় বেশ কয়েকটি কারখানায় শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে আন্দোলন করেছেন।