তাহিরপুরে মাদকাসক্ত বাবা তিন সন্তানকে বিষ পান করিয়ে নিজেও বিষ পান করেন
তাহিরপুরে জুয়া ও মাদকের বিষাক্ত থাবায় নিমজ্জিত এক বাবার হাতে প্রাণ গেল তার নিজেরই তিনটি নিষ্পাপ শিশুর। তিন সন্তানকে বিষ পান করানোর পর নিজেও বিষ পান করেছেন বাবা।
গুরুতর অসুস্থ অবস্থায় শিশুদের বাবা সরফত আলীকে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়।