Web Analytics

তাহিরপুরে বাবা সরফত আলী তিন সন্তানকে বিষ পান করিয়ে নিজেও বিষ পান করেছেন বলে পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে। শুক্রবার দিবাগত ভোররাতে উত্তর বড়দল ইউনিয়নের সীমান্তবর্তী রজনী লাইন গ্রামে ঘটনাটি ঘটে। নিহত শিশুরা হলো মাওয়া আক্তার (১০), শামিম মিয়া (৭) ও তামিম মিয়া (২)।

ঘটনা জানাজানি হলে প্রতিবেশী ও স্বজনেরা বাবা ও শিশুদের বাদাঘাট বাজারের ডা. হাফিজ উদ্দিন কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাদের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাসাদ আহমেদ বলেন, সকাল ৮টার দিকে শিশুদের মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় এবং পরিবারের সদস্যরা বিষ পান করানোর কথা জানিয়েছেন।

গুরুতর অসুস্থ সরফত আলীকে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুলিশ মরদেহগুলো সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পরিবার জানিয়েছে, সরফত আলী জুয়া ও মাদকে আসক্ত ছিলেন; তবে ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।