দাম নিয়ন্ত্রণে তেলের জরুরি রিজার্ভ থেকে ধার দেবে যুক্তরাষ্ট্র
ইরান ও ইউক্রেন যুদ্ধের কারণে তৈরি হওয়া ডিজেল সংকটে জ্বালানির দাম আকাশচুম্বী হয়েছে। দাম নিয়ন্ত্রণে রাখতে ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের ১০ লাখ ব্যারেলের জরুরি হিটিং অয়েলের (গরম রাখার তেল) রিজার্ভ থেকে প্রায় এক-তৃতীয়াংশ ঋণ হিসেবে দেওয়ার প্রস্তাব করেছে।