Web Analytics

ডিজেলের আকাশচুম্বী দাম নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন জরুরি নর্থইস্ট হোম হিটিং অয়েল রিজার্ভ থেকে সর্বোচ্চ তিন লাখ ১৫ হাজার ব্যারেল তেল ঋণ দেওয়ার প্রস্তাব করেছে। বুধবার জ্বালানি বিভাগ জানায়, মেইন, ম্যাসাচুসেটস ও কানেকটিকাটে এই তেল দেওয়া হবে এবং ১৩ নভেম্বরের মধ্যে সরবরাহ শেষ হওয়ার কথা। ইরান যুদ্ধজনিত সরবরাহ বিঘ্নে ডিজেলের দাম প্রতি গ্যালনে রেকর্ড ৬ দশমিক ৫০ ডলারের বেশি হয়েছে।

উভয় দলের সিনেটররা রিজার্ভ থেকে হিটিং অয়েল ছাড়ার অনুরোধ জানানোর পর এই পদক্ষেপ নেওয়া হয়। প্রায় ১০ লাখ ব্যারেলের এই মজুদ থেকে আরও তেল ছাড়ার প্রয়োজন আছে কি না, তা প্রশাসন মূল্যায়ন করবে। নিউ জার্সি, কানেকটিকাট, ম্যাসাচুসেটস ও মেইনের বিভিন্ন স্থানে সংরক্ষিত এ রিজার্ভ ২০১২ সালে হ্যারিকেন স্যান্ডির পর একবার ব্যবহার করা হয়েছিল।

জ্বালানি বিভাগ বলেছে, খুচরা বিক্রেতা ও টার্মিনাল হোল্ডারদের জন্য প্রতিযোগিতামূলক নিলাম প্রক্রিয়ায় ঋণ দেওয়া হবে। প্রশাসন কনস্টিটিউশন ন্যাচারাল গ্যাস পাইপলাইন প্রকল্পও সমর্থন করছে এবং প্রাথমিক কাজের জন্য সর্বোচ্চ চার কোটি ২০ লাখ ডলার ছাড় করেছে। পাশাপাশি স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ থেকে ১৭ কোটি ২০ লাখ ব্যারেল তেল ঋণ দিতে সম্মতি দেওয়া হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।