Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার টোকিওতে জাপানি কোম্পানিগুলোকে বাংলাদেশের জ্বালানি অবকাঠামো, দক্ষ বিদ্যুৎ উৎপাদন ও নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। তিনি শিল্পায়ন, প্রযুক্তি পার্ক, মহাকাশ প্রযুক্তি এবং ছয়টি প্রধান বিভাগীয় শহরকে যুক্ত করে দেশব্যাপী উড়াল সড়ক ও উচ্চগতির রেল নেটওয়ার্ক নির্মাণে জাপানের সহযোগিতা চান। জাপানের সরকারি কর্মকর্তা, বিনিয়োগ উন্নয়ন সংস্থা, আর্থিক প্রতিষ্ঠান ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে একাধিক বৈঠকে তিনি এসব কথা বলেন।

জেটরো এবং জাপান-বাংলাদেশ কমিটি ফর কমার্শিয়াল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশনের যৌথ আয়োজনে বাংলাদেশ-জাপান অর্থনৈতিক ফোরামে তারেক রহমান জ্বালানি, প্রযুক্তি ও মহাকাশ সহযোগিতা এবং পরিবহন অবকাঠামোকে তিনটি অগ্রাধিকার খাত হিসেবে তুলে ধরেন। তিনি জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাপানিজ ইকোনমিক জোনে জাপানি গাড়ি নির্মাতা, খুচরা বিক্রেতা ও কৃষিযন্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান কারখানা স্থাপনের উদ্যোগ নিচ্ছে।

জাপানের শিল্পমন্ত্রী আকাজাওয়া রিয়োসেই বাংলাদেশকে বিনিয়োগের জন্য আকর্ষণীয় দেশ হিসেবে উল্লেখ করেন এবং বিনিয়োগ বাড়াতে আগ্রহের কথা জানান। প্রধানমন্ত্রী জেবিআইসির গভর্নরের কাছে বাংলাদেশে কার্যালয় খোলার অনুরোধ করেন; গভর্নর প্রস্তাবটি গুরুত্বের সঙ্গে বিবেচনার কথা বলেন।

29 Oct 26 1NOJOR.COM

জ্বালানি, প্রযুক্তি ও অবকাঠামোয় জাপানি বিনিয়োগের আহ্বান বাংলাদেশের

নিউজ সোর্স

বাংলাদেশের উন্নয়ন ও শিল্পায়নে সক্রিয় ভূমিকা রাখুন

বাংলাদেশের ভবিষ্যৎ জ্বালানির চাহিদা পূরণে জ্বালানি অবকাঠামো, বিদ্যুৎ উৎপাদন ও নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে বিনিয়োগের জন্য জাপানি কোম্পানিগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বাংলাদেশের শিল্পায়ন, প্রযুক্তি পার্ক প্রত

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।