Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার টোকিওতে জাপানি কোম্পানিগুলোকে বাংলাদেশের জ্বালানি অবকাঠামো, দক্ষ বিদ্যুৎ উৎপাদন ও নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। তিনি শিল্পায়ন, প্রযুক্তি পার্ক, মহাকাশ প্রযুক্তি এবং ছয়টি প্রধান বিভাগীয় শহরকে যুক্ত করে দেশব্যাপী উড়াল সড়ক ও উচ্চগতির রেল নেটওয়ার্ক নির্মাণে জাপানের সহযোগিতা চান। জাপানের সরকারি কর্মকর্তা, বিনিয়োগ উন্নয়ন সংস্থা, আর্থিক প্রতিষ্ঠান ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে একাধিক বৈঠকে তিনি এসব কথা বলেন।

জেটরো এবং জাপান-বাংলাদেশ কমিটি ফর কমার্শিয়াল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশনের যৌথ আয়োজনে বাংলাদেশ-জাপান অর্থনৈতিক ফোরামে তারেক রহমান জ্বালানি, প্রযুক্তি ও মহাকাশ সহযোগিতা এবং পরিবহন অবকাঠামোকে তিনটি অগ্রাধিকার খাত হিসেবে তুলে ধরেন। তিনি জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাপানিজ ইকোনমিক জোনে জাপানি গাড়ি নির্মাতা, খুচরা বিক্রেতা ও কৃষিযন্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান কারখানা স্থাপনের উদ্যোগ নিচ্ছে।

জাপানের শিল্পমন্ত্রী আকাজাওয়া রিয়োসেই বাংলাদেশকে বিনিয়োগের জন্য আকর্ষণীয় দেশ হিসেবে উল্লেখ করেন এবং বিনিয়োগ বাড়াতে আগ্রহের কথা জানান। প্রধানমন্ত্রী জেবিআইসির গভর্নরের কাছে বাংলাদেশে কার্যালয় খোলার অনুরোধ করেন; গভর্নর প্রস্তাবটি গুরুত্বের সঙ্গে বিবেচনার কথা বলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।