Web Analytics

ইরানের প্রতি সমর্থন জানিয়ে ইয়েমেনের হুতি (আনসার আল্লাহ) বিদ্রোহীরা বাব আল-মান্দেব প্রণালি বন্ধের হুমকি দিয়েছে। ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলা ১৬তম দিনে পড়েছে। হুতি সামরিক কর্মকর্তা আবেদ আল-থাওর শনিবার বলেন, যদি হস্তক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হয়, তবে প্রথম পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করা হতে পারে। প্রেস টিভির উদ্ধৃতি দিয়ে তিনি জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দিকে যাওয়া বাণিজ্যিক জাহাজ, যুদ্ধজাহাজ ও বিমানবাহী রণতরীও আটকানো হতে পারে।

তিনি আরও বলেন, ইসরাইলের বন্দরমুখী সব জাহাজের জন্য বাব আল-মান্দেব প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার বিষয়টিও বিবেচনা করছে হুতিরা। যুক্তরাষ্ট্র ও ইসরাইল ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান শুরু করে, যাতে তেহরানসহ কয়েকটি বড় শহরে হামলা চালানো হয়। হোয়াইট হাউস জানায়, ইরানের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক হুমকির কারণে এই অভিযান পরিচালিত হয়েছে।

এর জবাবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) পাল্টা হামলা চালায় ইসরাইল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে। প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, এই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও কয়েকজন শীর্ষ নেতা নিহত হয়েছেন।

16 Mar 26 1NOJOR.COM

ইরান অভিযানে উত্তেজনা, বাব আল-মান্দেব প্রণালি বন্ধের হুমকি হুতিদের

নিউজ সোর্স

ইরানের প্রতি সমর্থনে বাব আল-মান্দেব প্রণালি বন্ধের হুমকি হুতিদের | আমার দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ২০: ১৭
ইরানে মার্কিন-ইসরাইলি যৌথ হামলা ১৬তম দিনে পড়েছে। এদিকে ইরানও তীব্রভাবে পাল্টা জবাব দিয়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে ইরানের প্রতি সমর্থন জানিয়ে ‘বাব আল-মান্দেব’ প্রণালি বন্ধ করার হুমকি দিয়েছে ইয়েমেনের হুথি (আনস

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।