Web Analytics

ইরানের প্রতি সমর্থন জানিয়ে ইয়েমেনের হুতি (আনসার আল্লাহ) বিদ্রোহীরা বাব আল-মান্দেব প্রণালি বন্ধের হুমকি দিয়েছে। ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলা ১৬তম দিনে পড়েছে। হুতি সামরিক কর্মকর্তা আবেদ আল-থাওর শনিবার বলেন, যদি হস্তক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হয়, তবে প্রথম পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করা হতে পারে। প্রেস টিভির উদ্ধৃতি দিয়ে তিনি জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দিকে যাওয়া বাণিজ্যিক জাহাজ, যুদ্ধজাহাজ ও বিমানবাহী রণতরীও আটকানো হতে পারে।

তিনি আরও বলেন, ইসরাইলের বন্দরমুখী সব জাহাজের জন্য বাব আল-মান্দেব প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার বিষয়টিও বিবেচনা করছে হুতিরা। যুক্তরাষ্ট্র ও ইসরাইল ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান শুরু করে, যাতে তেহরানসহ কয়েকটি বড় শহরে হামলা চালানো হয়। হোয়াইট হাউস জানায়, ইরানের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক হুমকির কারণে এই অভিযান পরিচালিত হয়েছে।

এর জবাবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) পাল্টা হামলা চালায় ইসরাইল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে। প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, এই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও কয়েকজন শীর্ষ নেতা নিহত হয়েছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।