Web Analytics

জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা লড়তে আবেদন করেছেন সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী জেড আই খান পান্না। তবে ট্রাইব্যুনাল জেড আই পান্নার আবেদন আমলে নেননি। গত ২৫ জুন সাবেক বিশেষ পিপি আইনজীবী আমির হোসেনকে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ দেন ট্রাইব্যুনাল। তিনি এরই মধ্যে কয়েকদিন শেখ হাসিনার পক্ষে শুনানি করেছেন। এ কারণে জেড আই পান্নার আবেদন আমলে নেননি ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল বলেন, এই মুহূর্তে কোনো আবেদন গ্রহণ করা সম্ভব নয়। ট্রেন ছেড়ে যাওয়ার পর স্টেশন মাস্টারকে বলে ট্রেনে ওঠার সুযোগ নেই।

12 Aug 25 1NOJOR.COM

হাসিনার পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা লড়তে আবেদন করেছেন জেড আই খান পান্না। তবে ইতোমধ্যে একজনকে নিয়োগ দেওয়ায় ট্রাইব্যুনাল পান্নার আবেদন আমলে নেননি।

নিউজ সোর্স

হাসিনার পক্ষে লড়তে জেড আই খান পান্নার আবেদন, ট্রাইব্যুনালের ‘না’

বৈষম‍্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা লড়তে আবেদন করেছেন সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী জেড আই খান পান্না।তবে ট্রাইব্যুনাল জেড আই পান্নার আবেদন আমলে নেননি।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।