Web Analytics

২০২৬ সালের ৫ জানুয়ারি সোমবার ভোর ৪টা ৪৭ মিনিটে ৫.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে সিলেট ও বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের বেশ কয়েকটি জেলা। ইউরো-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। কম্পন অনুভূত হয়েছে বাংলাদেশ ছাড়াও ভারত, মিয়ানমার, ভুটান ও চীনের সীমান্তবর্তী এলাকায়।

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভারতের আসাম রাজ্যের ধিং শহর থেকে প্রায় ৪ কিলোমিটার পশ্চিমে এবং গুয়াহাটি থেকে ৭৬ কিলোমিটার উত্তর-পূর্বে। সিলেট কেন্দ্রের কাছাকাছি হওয়ায় সেখানে কম্পন তীব্রভাবে অনুভূত হয়। সিলেট নগরীর জিন্দাবাজার, আম্বরখানা, টিলাগড়, শাহপরান, দক্ষিণ সুরমা, জৈন্তাপুর ও কোম্পানিগঞ্জ এলাকায়ও কম্পন টের পাওয়া যায়। তবে কোথাও কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পের পর কোনো জরুরি সতর্কতা জারি করা হয়নি এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানানো হয়েছে।

05 Jan 26 1NOJOR.COM

৫.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেট, কোনো ক্ষয়ক্ষতির খবর নেই

নিউজ সোর্স

ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেট | আমার দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ০৬: ৪৫আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬, ০৬: ৫৭
আমার দেশ অনলাইন
ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেট। ভূমিকম্প অনুভূত হয়েছে দেশের উত্তর-পূর্বাঞ্চলের বেশ কয়েকটি জেলাতেও। বাংলাদেশের পাশাপাশি ভারত, মিয়ানমার, ভুটান ও চীনের সীমান

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।