Web Analytics

মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ সফল বাস্তবায়ন ও জনসচেতনতা বৃদ্ধিতে ৩৮ জেলার ১১১ জন সংসদ সদস্যকে আধা সরকারি পত্র বা ডিও লেটার দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। রোববার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. মামুন হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মন্ত্রী জানান, ইলিশ বাংলাদেশের জাতীয় মৎস্যসম্পদ ও ভৌগোলিক নির্দেশক পণ্য; এটি অর্থনীতি, কর্মসংস্থান, পুষ্টি নিরাপত্তা ও সংস্কৃতির অংশ। টেকসই উৎপাদন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদ সংরক্ষণে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত অভিযান চলবে। এ সময় নির্ধারিত এলাকায় সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ এবং ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাত, ক্রয়-বিক্রয় ও বিনিময় আইনত দণ্ডনীয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মৎস্য অধিদপ্তরের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃত্ব, সামাজিক সংগঠন ও নাগরিকদের অংশগ্রহণ জরুরি বলে উল্লেখ করেন মন্ত্রী। তিনি এমপিদের উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সচেতনতা গড়ে তোলা, জেলেদের আইন মানতে উৎসাহিত করা এবং অবৈধ ইলিশ আহরণ নিরুৎসাহিত করার উদ্যোগ নিতে বলেন। তৃণমূল পর্যায়ে বার্তা পৌঁছাতে তাঁদের সক্রিয় নেতৃত্ব ও অব্যাহত সহযোগিতাও চান তিনি।

18 Oct 26 1NOJOR.COM

মা ইলিশ সংরক্ষণ অভিযানে সহযোগিতা চেয়ে ১১১ এমপিকে মন্ত্রীর ডিও লেটার

নিউজ সোর্স

মা ইলিশ সংরক্ষণ অভিযান: ১১১ সংসদ সদস্যকে ডিও লেটার দিলেন মৎস্যমন্ত্রী

মা-ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ সফলভাবে বাস্তবায়ন এবং জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় পর্যায়ে কার্যকর ভূমিকা রাখতে ৩৮ জেলার ১১১ জন সংসদ সদস্যকে আধা সরকারি পত্র (ডিও লেটার) দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
রোববার মৎস্য ও প্র

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।