Web Analytics

মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ সফল বাস্তবায়ন ও জনসচেতনতা বৃদ্ধিতে ৩৮ জেলার ১১১ জন সংসদ সদস্যকে আধা সরকারি পত্র বা ডিও লেটার দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। রোববার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. মামুন হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মন্ত্রী জানান, ইলিশ বাংলাদেশের জাতীয় মৎস্যসম্পদ ও ভৌগোলিক নির্দেশক পণ্য; এটি অর্থনীতি, কর্মসংস্থান, পুষ্টি নিরাপত্তা ও সংস্কৃতির অংশ। টেকসই উৎপাদন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদ সংরক্ষণে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত অভিযান চলবে। এ সময় নির্ধারিত এলাকায় সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ এবং ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাত, ক্রয়-বিক্রয় ও বিনিময় আইনত দণ্ডনীয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মৎস্য অধিদপ্তরের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃত্ব, সামাজিক সংগঠন ও নাগরিকদের অংশগ্রহণ জরুরি বলে উল্লেখ করেন মন্ত্রী। তিনি এমপিদের উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সচেতনতা গড়ে তোলা, জেলেদের আইন মানতে উৎসাহিত করা এবং অবৈধ ইলিশ আহরণ নিরুৎসাহিত করার উদ্যোগ নিতে বলেন। তৃণমূল পর্যায়ে বার্তা পৌঁছাতে তাঁদের সক্রিয় নেতৃত্ব ও অব্যাহত সহযোগিতাও চান তিনি।

18 Oct 26 1NOJOR.COM

মা ইলিশ সংরক্ষণ অভিযানে সহযোগিতা চেয়ে ১১১ এমপিকে মন্ত্রীর ডিও লেটার

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।