Web Analytics

ইরান-ইসরায়েল সংঘর্ষের পর বৈশ্বিক উত্তেজনা বেড়ে যাওয়ায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান তার ঘোষিত দেশব্যাপী আন্দোলন দুই সপ্তাহের জন্য স্থগিত করেছেন। আদিয়ালা কারাগারের বাইরে সাংবাদিকদের জানান তার বোন নোরিন নিয়াজি, এই অনিশ্চিত সময়ে জাতীয় ঐক্যকে প্রাধান্য দিচ্ছেন ইমরান খান। জেল থেকেই আন্দোলন চালিয়ে যাওয়ার পরিকল্পনা থাকলেও, তিনি তা আপাতত স্থগিত করেছেন। সরকার পিটিআইকে সংলাপে ফের আহ্বান জানালেও, পূর্ববর্তী আলোচনাগুলো তদন্ত না হওয়ায় ভেস্তে যায়।

18 Jun 25 1NOJOR.COM

মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে দেশব্যাপী আন্দোলন স্থগিত করলেন ইমরান খান

নিউজ সোর্স

মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে ইমরান খানের দেশব্যাপী আন্দোলন স্থগিত

মধ্যপ্রাচ্যে ইরান-ইসরাইল সংঘাত ঘিরে বৈশ্বিক অস্থিরতা দেখা দেওয়ায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ও কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তার ঘোষিত দেশব্যাপী আন্দোলন আপাতত দুই সপ্তাহের জন্য স্থগিত করেছেন। মঙ্গলবার (স্থানীয় সময়) আদিয়ালা কেন্দ্রীয় কারাগারের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এ তথ্য জানিয়েছেন তার বোন নোরিন নিয়াজি।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।