অভিবাসন ব্যয়ের ৮৫ শতাংশের বেশি ফেরত পান না প্রতারিত কর্মীরা
বিদেশে গিয়ে প্রতারণা ও শোষণের শিকার হওয়া বাংলাদেশি অভিবাসী কর্মীরা দেশে ফিরে সালিশের মাধ্যমে তাদের মোট অভিবাসন ব্যয়ের ৮৫ শতাংশের বেশি অর্থ ফেরত পান না। প্রচলিত সালিশি ব্যবস্থায় পুরুষ কর্মীরা গড়ে মাত্র ১৫ শতাংশ এবং নারী কর্মীরা ১২ শতাংশ অর্থ ফেরত পান।