Web Analytics

সম্প্রতি ইরানের নির্বাসিত রেজা পাহলভি ইসরায়েলের সামরিক আগ্রাসন সমর্থন করে এবং ইরানিদের সরকারবিরোধী আন্দোলনে নামার আহ্বান জানিয়ে দেশজুড়ে সমালোচনার মুখে পড়েছেন। ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির ঠিক আগে প্যারিসে এক সংবাদ সম্মেলনে তিনি এই বক্তব্য দেন। তবে এই আহ্বানে সাড়া না দিয়ে ইরানিরা বরং জাতীয়তাবাদী চেতনায় ঐক্যবদ্ধ হন। সাম্প্রতিক ইসরায়েলি হামলায় শতাধিক সাধারণ নাগরিক নিহত হলেও রেজা হামলার নিন্দা না করে ইসরায়েলের পক্ষেই অবস্থান নেন। বিশ্লেষকরা বলছেন, এতে তার গ্রহণযোগ্যতা ধসে পড়েছে। পাশাপাশি অতীতের স্বৈরশাসনের স্মৃতি, বিলাসবহুল জীবনযাপন এবং আল-আকসা উপেক্ষার অভিযোগও জনরোষ বাড়িয়েছে।

04 Jul 25 1NOJOR.COM

ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক এবং তাদের সামরিক আগ্রাসনকে সমর্থন জানিয়ে নিজ দেশের জনগণের তোপের মুখে পড়েছেন রেজা পাহলভি।

নিউজ সোর্স

RTV 04 Jul 25

ইসরায়েলকে সমর্থন, জনপ্রিয়তা হারাচ্ছেন ইরানের স্বঘোষিত যুবরাজ

সম্প্রতি ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক এবং তাদের সামরিক আগ্রাসনকে সমর্থন জানিয়েছিলেন ইরানের শেষ সম্রাটের নির্বাসিত ছেলে রেজা পাহলভি। যিনি নিজেকে ইরানের ‘যুবরাজ’ হিসেবে দাবি করেন। যার কারণে নিজ দেশের জনগণের তোপের মুখে পড়েছেন তিনি।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।