Web Analytics

বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত ইসরাইলি বাহিনীর হামলায় গাজায় নিহত হয়েছেন ১৩৮ জন ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও ৬২৫ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর শুরু হওয়া অভিযানে এখন পর্যন্ত প্রাণ গেছে ৫৭ হাজার ২৬৮ জনের, আহত হয়েছেন ১ লাখ ৩৫ হাজার ১৭৩ জন। যদিও ধ্বংসস্তূপে চাপা পড়াদের কারণে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। জানুয়ারিতে যুদ্ধবিরতির পর আবার মার্চে নতুন করে শুরু হওয়া অভিযানে নিহত হয়েছেন ৬ হাজার ৭১০ জন। আইডিএফ জানায়, জিম্মিদের উদ্ধারে অভিযান চলবে।

05 Jul 25 1NOJOR.COM

বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত ইসরাইলি বাহিনীর হামলায় গাজায় নিহত হয়েছেন ১৩৮ জন ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও ৬২৫ জন: গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়

নিউজ সোর্স

গাজায় ইসরাইলি হামলায় আরও ১৩৮ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় বৃহস্পতিবার থেকে শুক্রবারপর্যন্ত ইসরাইলি বাহিনীর অভিযানে ১৩৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬২৫ জন।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।