Web Analytics

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দেশের শিক্ষকদের প্রশাসনিক সমস্যার দ্রুত সমাধানের ওপর গুরুত্বারোপ করেছেন। বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী বলেন, বেতন-ভাতা, পেনশন, ছুটি, বদলি, প্রশিক্ষণ ও উচ্চ শিক্ষাসংক্রান্ত বিষয়সমূহ নির্ধারিত সময়ের মধ্যে নিষ্পত্তি করতে হবে, যাতে শিক্ষকদের অপ্রয়োজনীয়ভাবে অফিসে ঘুরতে না হয়।

তিনি সরকারি কাজে সুষ্ঠু সমন্বয়, খোলামেলা আলোচনা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কর্মপরিবেশ আরও কার্যকর করার আহ্বান জানান। প্রশাসনের অভ্যন্তরে অপ্রয়োজনীয় দূরত্ব কমিয়ে সহযোগিতামূলক পরিবেশ গড়ে তোলার ওপরও তিনি জোর দেন। বদলিতে তদবির বন্ধ ও স্বচ্ছতা নিশ্চিত করতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ দেন শিক্ষামন্ত্রী।

তিনি সেবাপ্রদান প্রক্রিয়াকে সহজ, দ্রুত ও আধুনিক করতে অটোমেশন ও ডিজিটাল পদ্ধতি চালুর ওপর গুরুত্ব দেন এবং অনলাইন সেবার পরিধি বাড়ানোর নির্দেশ দেন।

05 Mar 26 1NOJOR.COM

শিক্ষকদের সমস্যা সমাধান ও এআইভিত্তিক বদলি ব্যবস্থার নির্দেশ শিক্ষামন্ত্রীর

নিউজ সোর্স

শিক্ষকদের সমস্যার দ্রুত সমাধানের নির্দেশ শিক্ষামন্ত্রীর | আমার দেশ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ১৪: ৫৯আপডেট : ০৫ মার্চ ২০২৬, ১৫: ২১
শিক্ষকদের বিভিন্ন প্রশাসনিক সমস্যার দ্রুত সমাধানের ওপর গুরুত্বারোপ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
শিক্ষামন্ত্

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।