Web Analytics

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দেশের শিক্ষকদের প্রশাসনিক সমস্যার দ্রুত সমাধানের ওপর গুরুত্বারোপ করেছেন। বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী বলেন, বেতন-ভাতা, পেনশন, ছুটি, বদলি, প্রশিক্ষণ ও উচ্চ শিক্ষাসংক্রান্ত বিষয়সমূহ নির্ধারিত সময়ের মধ্যে নিষ্পত্তি করতে হবে, যাতে শিক্ষকদের অপ্রয়োজনীয়ভাবে অফিসে ঘুরতে না হয়।

তিনি সরকারি কাজে সুষ্ঠু সমন্বয়, খোলামেলা আলোচনা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কর্মপরিবেশ আরও কার্যকর করার আহ্বান জানান। প্রশাসনের অভ্যন্তরে অপ্রয়োজনীয় দূরত্ব কমিয়ে সহযোগিতামূলক পরিবেশ গড়ে তোলার ওপরও তিনি জোর দেন। বদলিতে তদবির বন্ধ ও স্বচ্ছতা নিশ্চিত করতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ দেন শিক্ষামন্ত্রী।

তিনি সেবাপ্রদান প্রক্রিয়াকে সহজ, দ্রুত ও আধুনিক করতে অটোমেশন ও ডিজিটাল পদ্ধতি চালুর ওপর গুরুত্ব দেন এবং অনলাইন সেবার পরিধি বাড়ানোর নির্দেশ দেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।