Web Analytics

দেশের সরকারি ও বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা আগামী ৬ থেকে ৮ নভেম্বর টানা তিন দিনের ছুটির সুযোগ পেতে পারেন। সাপ্তাহিক ছুটির সঙ্গে ৭ নভেম্বর শনিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং ৮ নভেম্বর রোববার হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শ্যামাপূজার ছুটি মিলিয়ে এ সুযোগ তৈরি হচ্ছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২১ অক্টোবর প্রকাশিত প্রজ্ঞাপন এবং ২০২৬ সালের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ছুটির তালিকা অনুযায়ী এই সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতেও একইভাবে টানা ছুটির সুযোগ রয়েছে।

তবে বিশ্ববিদ্যালয়গুলোর ছুটি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব ছুটির তালিকা ও কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। অন্যদিকে কারিগরি ও মাদরাসা শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত ছুটির তালিকায় শ্যামাপূজার ছুটির কোনো উল্লেখ নেই।

23 Oct 26 1NOJOR.COM

৬ থেকে ৮ নভেম্বর স্কুল-কলেজে টানা তিন দিনের ছুটির সম্ভাবনা

নিউজ সোর্স

নভেম্বরের শুরুতে টানা ৩ দিনের ছুটির সুযোগ

সারা দেশে স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা নভেম্বরের শুরুতেই টানা তিন দিনের ছুটি পেতে পারেন। আগামী ৬ থেকে ৮ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকতে পারে সরকারি-বেসরকারি স্কুল-কলেজ। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং শ্যামাপূজা উপলক্ষে ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলে এ

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।