Web Analytics

দেশের সরকারি ও বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা আগামী ৬ থেকে ৮ নভেম্বর টানা তিন দিনের ছুটির সুযোগ পেতে পারেন। সাপ্তাহিক ছুটির সঙ্গে ৭ নভেম্বর শনিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং ৮ নভেম্বর রোববার হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শ্যামাপূজার ছুটি মিলিয়ে এ সুযোগ তৈরি হচ্ছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২১ অক্টোবর প্রকাশিত প্রজ্ঞাপন এবং ২০২৬ সালের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ছুটির তালিকা অনুযায়ী এই সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতেও একইভাবে টানা ছুটির সুযোগ রয়েছে।

তবে বিশ্ববিদ্যালয়গুলোর ছুটি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব ছুটির তালিকা ও কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। অন্যদিকে কারিগরি ও মাদরাসা শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত ছুটির তালিকায় শ্যামাপূজার ছুটির কোনো উল্লেখ নেই।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।