এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে বিচারকের মানহানি মামলা
বেসরকারি টেলিভিশন চ্যানেল ২৪-এ অসত্য ও মানহানিকর সংবাদ প্রচারের অভিযোগে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে আজাদসহ সাতজনের বিরুদ্ধে মামলা করেছেন এক বিচারক।
সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহর আদালতে মামলাটি করেন