Web Analytics

ইউক্রেন নতুন এক গেম-ভিত্তিক সামরিক প্রকল্প "ই-পয়েন্টস" চালু করেছে, যেখানে ড্রোনের মাধ্যমে রুশ সেনা ও সরঞ্জাম ধ্বংস করলে সৈন্যরা পয়েন্ট ও পুরস্কার পায়। ভিডিও গেমের মতো এই ব্যবস্থায় কৌশলগত লক্ষ্যবস্তু ধ্বংসে নির্দিষ্ট পয়েন্ট দেওয়া হয়—রকেট লঞ্চার ধ্বংসে ৫০, ট্যাংকে ৪০ পয়েন্ট। প্রতিটি হামলার ভিডিও কিয়েভে বিশ্লেষণ করে পয়েন্ট নির্ধারণ করা হয়। অনেক সৈন্য এটিকে মোটিভেশন হিসেবে দেখলেও, কেউ কেউ একে বিকৃত মানসিকতার প্রতিফলন বলছেন। এই প্রকল্পের নেতৃত্ব দিচ্ছেন ডিজিটাল ট্রান্সফরমেশনমন্ত্রী মিখাইলো ফেদোরভ।

18 Jul 25 1NOJOR.COM

ড্রোন যুদ্ধ কৌশলে রুশ সেনা ধ্বংসে পয়েন্ট দিচ্ছে ইউক্রেন

নিউজ সোর্স

রুশ সেনা মারতে পারলেই পয়েন্ট: যুদ্ধ নিয়ে কি গেম খেলছে ইউক্রেন?

ইউক্রেনের ফ্রন্টলাইনে রুশ সেনা ও তাদের সরঞ্জামকে নিশানা করে চালানো হচ্ছে ড্রোন হামলা। সেসব হামলার ভিডিও করা হচ্ছে, তথ্য সংরক্ষণ করা হচ্ছে, হিসাব রাখা হচ্ছে; যা ব্যবহৃত হচ্ছে যুদ্ধকৌশলে। কারণ, ইউক্রেনীয় সেনাবাহিনী এখন তাদের চেয়ে শক্তিশালী প্রতিপক্ষ রাশিয়ার বিরুদ্ধে যতটা সম্ভব কৌশলগত সুবিধা আদায় করতে চাইছে।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।