Web Analytics

‘রুকন না হলে চাকরি থাকবে না’- বিএনপি নেতা রুহুল কবির রিজভীর আনা এমন অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন ইসলামিক ফাউন্ডেশনের ডিজি আ. ছালাম খান। ডিজি বলেন, সম্ভবত এই বিষয়ে উনাকে ভুল তথ্য সরবরাহ করা হয়েছে। আমি এমন কথা বলার প্রশ্নই আসে না। এর আগে শনিবার রিজভী বলেন, ইসলামিক ফাউন্ডেশনের ডিজি কর্মকর্তা-কর্মচারীদের বলেছেন, ‘রুকন না হলে চাকরি থাকবে না’। আজকে আমরা যেখানেই যাই সেখানেই শুনি, একটি সংগঠনের লোক তারা সেখানে বসে আছেন। ডিজি কে? তারা বলছে এটা একটি বিশেষ দলের লোক। ওরা ডিজিগিরি করছেন নাকি ওখানে তাদের সংগঠনের কাজ করছেন! প্রতিক্রিয়ায় ফাউন্ডেশনটি বলেছে, ডিজি আ. ছালাম খান একজন বিচার বিভাগীয় কর্মকর্তা। তিনি একজন সিনিয়র জেলা ও দায়রা জজ। সেই সঙ্গে একজন বরেণ্য আলেম। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের বিরুদ্ধে এমন ভ্রান্ত বক্তব্য প্রচার নিন্দনীয় ও উদ্দেশ্যপ্রণোদিত।

16 Aug 25 1NOJOR.COM

‘রুকন না হলে চাকরি থাকবে না’- বিএনপি নেতা রিজভীর আনা এমন অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন ইসলামিক ফাউন্ডেশনের ডিজি আ. ছালাম খান।

নিউজ সোর্স

রিজভীর সেই বক্তব্য নিয়ে যা বললেন ইফার ডিজি

‘রুকন না হলে চাকরি থাকবে না’- বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর আনা এমন অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) মহাপরিচালক (ডিজি) আ. ছালাম খান। রিজভীর এমন বক্তব্যে বিস্মিত তিনি।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।