Web Analytics

ইলিনয়ের ক্রিস্টাল লেকে অবস্থিত ‘ট্রাম্প ট্রুথ স্টোর + হ্যাংআউট’ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছেন মালিক লিসা ফ্লেইশম্যান। তিনি ফেসবুকে জানান, ইরান যুদ্ধের কারণে দোকানে ক্রেতা সমাগম কমে যাওয়ায় এই সিদ্ধান্ত নিতে হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করার পর থেকেই রাজনৈতিক টি-শার্ট, টুপি ও স্মারক সামগ্রীর বিক্রি একেবারে তলানিতে নেমে গেছে।

ফ্লেইশম্যান দ্য শিকাগো ট্রিবিউনকে বলেন, লাল টুপি, পতাকা এবং ‘গড, গানস, অ্যান্ড ট্রাম্প’ লেখা পোশাকের প্রতি মানুষের আগ্রহ প্রায় হারিয়ে গেছে। তার মতে, ক্রেতারা এখন অনিশ্চয়তায় ভুগছেন এবং এসব পোশাক পরলে প্রশ্নের মুখে পড়ার আশঙ্কা করছেন। কয়েকদিন ধরে তিনি ফেসবুকে দোকান বন্ধের ইঙ্গিত দিচ্ছিলেন এবং অনলাইনভিত্তিক ব্যবসায় রূপান্তরের কথাও ভাবছিলেন।

তিনি আরও জানান, দোকানের ভাড়ার অর্ধেকও তুলতে পারছেন না এবং অর্থনৈতিক চাপের কারণে আপাতত দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

08 Apr 26 1NOJOR.COM

ইরান যুদ্ধের প্রভাবে বিক্রি কমে ইলিনয়ের ট্রাম্প ট্রুথ স্টোর সাময়িকভাবে বন্ধ

নিউজ সোর্স

ইরান যুদ্ধের জেরে বন্ধ হলো ‘ট্রাম্প ট্রুথ স্টোর’ | আমার দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ১৬: ১৮
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার ‘মেইক আমেরিকা মেক এগেইন’ আন্দোলনকে ঘিরে গড়ে ওঠা পণ্য বিক্রির একটি দোকান সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। দোকানে ক্রেতা সমাগম কমে যাওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।