Web Analytics

ইলিনয়ের ক্রিস্টাল লেকে অবস্থিত ‘ট্রাম্প ট্রুথ স্টোর + হ্যাংআউট’ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছেন মালিক লিসা ফ্লেইশম্যান। তিনি ফেসবুকে জানান, ইরান যুদ্ধের কারণে দোকানে ক্রেতা সমাগম কমে যাওয়ায় এই সিদ্ধান্ত নিতে হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করার পর থেকেই রাজনৈতিক টি-শার্ট, টুপি ও স্মারক সামগ্রীর বিক্রি একেবারে তলানিতে নেমে গেছে।

ফ্লেইশম্যান দ্য শিকাগো ট্রিবিউনকে বলেন, লাল টুপি, পতাকা এবং ‘গড, গানস, অ্যান্ড ট্রাম্প’ লেখা পোশাকের প্রতি মানুষের আগ্রহ প্রায় হারিয়ে গেছে। তার মতে, ক্রেতারা এখন অনিশ্চয়তায় ভুগছেন এবং এসব পোশাক পরলে প্রশ্নের মুখে পড়ার আশঙ্কা করছেন। কয়েকদিন ধরে তিনি ফেসবুকে দোকান বন্ধের ইঙ্গিত দিচ্ছিলেন এবং অনলাইনভিত্তিক ব্যবসায় রূপান্তরের কথাও ভাবছিলেন।

তিনি আরও জানান, দোকানের ভাড়ার অর্ধেকও তুলতে পারছেন না এবং অর্থনৈতিক চাপের কারণে আপাতত দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।