Web Analytics

স্বৈরশাসক শেখ হাসিনার বাসভবন গণভবন পরিদর্শন করে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এক পোস্টে লেখেন, ক্ষমতা ও দম্ভের প্রতীক এই গণভবন এখন এক পরিত্যক্ত শ্মশান। তিনি আরো লেখেন, “পতিত স্বৈরশাসকের শখের বালাখানা ‘গণভবনে’ গিয়েছিলাম আলামত সংগ্রহের জন্য। অনেক আলামত সংগ্রহ করেছি এখান থেকে। নমরুদ, ফেরাউন, মার্কোস, কিংবা বাশার আল আসাদের মতো শেখ হাসিনাকেও সাধের প্রাসাদ ছেড়ে পালাতে হয়েছে।ভবিষ্যতের স্বৈরশাসকরা এখান থেকে শিক্ষা নেবেন কি?” পোস্ট দেওয়া ছবিতে এলোমেলো নথিপত্র, আবর্জনা ছড়ানো ছিটানো দৃশ্য দেখা গেছে। দেয়ালে দেয়ালে লেখা দেখা গেছে ন্যায় বিচারের নানান দাবি।

23 Feb 25 1NOJOR.COM

দম্ভের প্রতীক গণভবন এখন পরিত্যক্ত শ্মশান

নিউজ সোর্স

দম্ভের প্রতীক গণভবন এখন পরিত্যক্ত শ্মশান

স্বৈরশাসক শেখ হাসিনার বাসভবন গণভবন পরিদর্শন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, ক্ষমতা ও দম্ভের প্রতীক এই গণভবন এখন এক পরিত্যক্ত শ্মশান।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।