Web Analytics

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে সংঘটিত হত্যাযজ্ঞ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। লেবার পার্টির দফতর সম্পাদক মো. মিরাজ খান সাক্ষরিত এক বিবৃতিতে তিনি বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আইনশৃঙ্খলাবাহিনী কর্তৃক নিরস্ত্র আলেম-ওলামা, ধর্মপ্রাণ তৌহিদী জনতা ও সাধারণ মানুষের ওপর পরিচালিত দমন-পীড়ন মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধের চরম লঙ্ঘন।

ডা. ইরান বলেন, রাষ্ট্রের দায়িত্ব নাগরিকের জীবন ও নিরাপত্তা নিশ্চিত করা, কিন্তু শাপলা চত্বরে রাতের আঁধারে পরিচালিত অভিযান জনগণের মধ্যে গভীর উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি করে। তিনি মনে করেন, ওই ঘটনার সুষ্ঠু তদন্ত ছাড়া জাতীয় জীবনে ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়।

তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে মানবাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার আহ্বান জানান।

06 May 26 1NOJOR.COM

লেবার পার্টি প্রধানের মতে, ২০১৩ সালের শাপলা চত্বর হত্যাযজ্ঞ ইতিহাসের কলঙ্ক

নিউজ সোর্স

শাপলা চত্বরের হত্যাযজ্ঞ ইতিহাসের কলঙ্কজনক অধ্যায়: ডা. ইরান | আমার দেশ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৫ মে ২০২৬, ২১: ৫১
বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে সংঘটিত হত্যাযজ্ঞ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। ওই রাতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক