Web Analytics

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে সংঘটিত হত্যাযজ্ঞ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। লেবার পার্টির দফতর সম্পাদক মো. মিরাজ খান সাক্ষরিত এক বিবৃতিতে তিনি বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আইনশৃঙ্খলাবাহিনী কর্তৃক নিরস্ত্র আলেম-ওলামা, ধর্মপ্রাণ তৌহিদী জনতা ও সাধারণ মানুষের ওপর পরিচালিত দমন-পীড়ন মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধের চরম লঙ্ঘন।

ডা. ইরান বলেন, রাষ্ট্রের দায়িত্ব নাগরিকের জীবন ও নিরাপত্তা নিশ্চিত করা, কিন্তু শাপলা চত্বরে রাতের আঁধারে পরিচালিত অভিযান জনগণের মধ্যে গভীর উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি করে। তিনি মনে করেন, ওই ঘটনার সুষ্ঠু তদন্ত ছাড়া জাতীয় জীবনে ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়।

তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে মানবাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার আহ্বান জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।